রাঙ্গামাটিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ! পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে বুধবার সকাল ১০টায় প্রতি বছরের ন্যায় ২০২০-২০২১ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মেধারী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এসময় অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, মোঃ নুরুজ্জামান বাজেট ও অডিট অফিসার, সাগর পাল সহকারী পরিচালক, অভিভাবকবৃন্দ, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ মিডিয়াকর্মীবৃন্দ ও শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন বোর্ডের তথ্য অফিসার ডজী ত্রিপুরা।
শিক্ষাবৃত্তির জন্য তিন পার্বত্য জেলার মোট ৮৯২৪ জন শিক্ষার্থীদের আবেদন করেছে। প্রাপ্ত সকল আবেদন অনলাইর অটোমেশন পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে তিন পার্বত্য জেলার মোট ২২২৩ জনকে মেধাবী, গরীব ও অনগ্রসর শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তম্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৭৫৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ইতোমধ্যে বান্দরবান পার্বত্য জেলার ৭৩৩জন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। কলেজ পর্যায়ের প্রত্যেককে এককালীন ৭০০০/- (সাত হাজার) টাকা এবং বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ১০,০০০/-(দশ হাজার) টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্যা লের মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সমাজে ও নিজের এলাকায় গুরুত্বপূর্ণ দািয়ত্ব পালন করবে। তিনি আরও বলেন যে, যারা এ শিক্ষাবৃত্তি জন্য নির্বাচিত হয়েছে তারা সকলে ভাগ্যবান। এ শিক্ষাবৃত্তির টাকা দিয়ে যাতে শিক্ষা উপকরণ কিংবা শিক্ষার ক্ষেত্রে খরচ করা এ ব্যাপারে শিক্ষাবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। শিক্ষার ক্ষেত্রে পার্বত্যা লের মানুষ কেউ পিছিয়ে থাকবে না সেলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে জানান। এছাড়া বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব) শিক্ষাবৃত্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
আগামী ১১ সেপ্টেম্বর, রবিবার বেলা ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.