রাঙ্গামাটিতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত! শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জন্মদিন উপলক্ষে ২ দিন ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, র্যালী আলোচনা সভা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন, নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.