রাঙ্গামাটিতে তুলা চাষ সম্প্রসারণ ও গবেষণা নিয়ে কর্মশালা!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে তুলা চাষ সম্প্রসারণ ও গবেষণা নিয়ে কর্মশালা! পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলা গবেষণা, তুলা চাষ সম্প্রসারণ ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবন সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তুলা উন্নয়ন বোর্ড ঢাকা সদর দপ্তরের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য ও তুলা উন্নয়ন বোর্ডের আহবায়ক অংসুই ছাইন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. আলতাফ হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ নাসিম হায়দার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পাহাড়ী এলাকায় কৃষিতে সার্বিক উন্নয়ন ঘটাতে হলে পাহাড় এবং পাহাড়ি অঞ্চলের মানুষকে আগে জানতে। স্থানীয় মানুষের আদি জ্ঞানকে সম্পৃক্ত করে লাগাসহ পরিকল্পনাই হচ্ছে গবেষণার পূর্বশর্ত। নিজেদের মনগড়া মতামতসংবলিত কোনো পরিকল্পনা বাস্তবায়ন করলে তা বেশি দিন টেকে না। পাহাড়ি এলাকার ঢালু জমিতে বিদ্যমান সনাতনি জুম পদ্ধতিতে ধান চাষের সঙ্গে সাথি ফসল হিসেবে তুলা ও ভুট্টা চাষ করে বাড়তি খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব। তাই পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ নিয়ে গবেষণা ও সম্প্রসারণের পাশাপাশি পাহাড়ের পরিত্যক্ত জমি যাতে চাষাবাদের আওতায় আনা যায় সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবানও জানান বক্তারা।
সভায় মাঠ পর্যায়ের কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় তুলা চাষের সাথে সম্পৃক্ত ১০ উপজেলা থেকে মাঠ পর্যায়ের কৃষকসহ কুষ্টিয়া থেকে আগত প্রাইভেট জিনার অংশ গ্রহন করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.