রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্রমণে ৩ দিনের জন্য নিরুৎসাহ করা হয়েছে
যেকোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর এই তিনদিনের জন্য রাঙামাটির পর্যটন নগরী সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরী সভার মাধ্যমে এমন সিন্ধান্তের কথা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এদিকে চারদিন ধরে সাজেকে আটকে থাকার পর মঙ্গলবার নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন প্রায় দেড় হাজার পর্যটক। সকাল থেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে গাড়িগুলো সাজেক থেকে ছেড়ে যায়।সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছে। সব গাড়ি নিরাপদে পৌঁছে গেছে। কোথাও কোন সমস্যা সৃষ্টি হয়নি।
উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি-বাঙালী সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.