রাঙামাটিতে পাহাড়ের তিন সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা
রাঙামাটিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বর্ণিল আয়োজনে পাহাড়ের তিন সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে উইমেন'স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের এই তিন কন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়। সকালে ঋতুপর্ণা, রূপনা এবং মণিকাকে কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে এবং মোটর শোভাযাত্রা রাঙামাটি শহর প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।
এরপর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে জেলার এ তিন কৃতি ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একলাখ টাকা করে এবং রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার শওকত ওসমান, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা সিভিল সার্জন ডা.নূয়েন খীসা, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ান, সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যরা সন্মানার চেক ও ক্রেস্ট তুলে দেন।
পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ জেলা সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয়। এ ছাড়াও ফিফার রেফারি ও রাঙামাটির কৃতি সস্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.