রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে দীর্ঘ প্রচারণায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন প্রার্থী ও ভোটার উভয়েই।
আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলায় প্রার্থীরা ভোটারদের সরব উপস্থিতি পাচ্ছেন না। এজন্য অনেকে ক্লাস শেষে একাডেমিক ভবনের সামনে, চায়ের আড্ডায় বা শিক্ষার্থীদের আড্ডাস্থলে ছুটছেন ভোট প্রার্থনায়।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর ৭৯ শতাংশ ক্যাম্পাসের বাইরে থাকায় এবার অনলাইন প্রচারণায় ঝুঁকেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠনের প্রার্থীরা।
দীর্ঘ সময় ধরে চলা এই প্রচারণায় প্রচারণার খরচ বেড়ে গেছে বলে জানিয়েছেন প্রার্থীরা। পাশাপাশি এর প্রভাব পড়ছে শিক্ষা ও গবেষণায়ও। তবুও প্রার্থীরা নিজ নিজ ব্যালট নাম্বার পরিচিতি ও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মোট প্রার্থী ২৪৭ জন।
এর মধ্যে- ভিপি পদে: ১৮ জন, জিএস পদে: ১৩ জন, এজিএস পদে: ১৬ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে: ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভিপি পদে একজন নারী প্রার্থী রয়েছেন; জিএস পদে ৪ জন এবং এজিএস পদে রয়েছেন ২ জন নারী প্রার্থী।
আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.