যৌতুকের দাবিতে জ্যামি'র শরীরে গরম পানি ঢেলে দিলো স্বামী
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী জ্যামি'র শরীরে গরম পানি ঢেলে ঝলশে দিয়েছে পাষন্ড স্বামী মনিরুল। এ ঘটনায় শাশুড়ীর করা অভিযোগে মেয়ে জামাই মনিরুল ইসলাম (২৯) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোর রাতে লালপুর তাকে আটক করে থানা পুলিশ। আটককৃত পাষণ্ড স্বামী উপজেলার ধনঞ্জনপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
পারিবারিক ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে জ্যামি খাতুন নামের এক গৃহবধূর শরীরের আগুন লাগিয়ে ঝলশে দিয়েছে পাষন্ড স্বামী মনিরুল ইসলাম। সে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। মনিরুল ইসলাম সহ তার মা জোসনা বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে গৃহবধূর মা জাহানারা খাতুন।
এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.