যতদিন বেঁচে থাকব জনগণের সেবা করে যাব-আমিরুল ইসলাম!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
যতদিন বেঁচে থাকব জনগণের সেবা করে যাব-আমিরুল ইসলাম! পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেছেন, জনগণের সেবা করাটা একটি বড় কাজ। আমি যতদিন বেঁচে থাকব, আমি জনগণের সেবা করে যাব। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে আমার কোন কিছুরই অভাব নেই। আমার দুই ছেলে বড় ছেলে আসাদুজ্জামান বর্তমানে তিনি চট্টগ্রামে কেজিডিসিএল ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আর ছোট ছেলে মনির সে লেফট্যানেন্ট কর্নেল, বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসে আসে। দুজনেই ভালো চাকরি করেন তাই আমার কোন চিন্তা নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসন হতে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চায়, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। ছোট থেকেই স্বপ্ন দেখতেন অসহায়-দরিদ্র জনগোষ্ঠির পাশে থেকে সেবা করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন শুনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দরিদ্র জনগোষ্ঠির সেবা করার সেই স্বপ্ন বুকে ধারন করে ছাত্র জীবনে ছাত্রলীগের পতাকাতলে এসে রাজনীতিতে প্রবেশ করেন।
এলাকাবাসী ও জনসাধারনের সাথে কথা বলে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার সম্ভ্রান্ত আ.লীগ পরিবারের সন্তান মো: আমিরুল ইসলাম, লেখা পড়ার পাশাপাশি এলাকার যুবকসহ হতদরিদ্র জনগোষ্ঠীর সাধারণ মানুষের যেকোন সমস্যা ও বিপদে পাশে থেকে সহায়তার পাশাপাশি সহযোগীতা করে চলেছেন। এভাবেই তিনি তার কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে এলাকার আ’লীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মিসহ এলাকাবাসীর কাছে হয়ে উঠেছেন সমাজ সেবক ও জনপ্রিয় সংগঠক। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, মো: আমিরুল ইসলাম আ.লীগ পরিবারের সন্তান, ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সৎ, যোগ্য ও শিক্ষিত উদীয়মান এই নেতা। তিনি আরো বলেন, এলাকাবাসীর কাছে তিনি খুবই জনপ্রিয় ব্যক্তি, তাই এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসন হতে সংসদ সদস্য পদে দেখতে চাই।
সরেজমিনে গত কয়েকদিনে পঞ্চগড় ১ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা ও দোকান পাটে গিয়ে সাধারণ জনগনের সাথে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন লড়াই সংগ্রামে জনগনের পাশে রয়েছেন। ফলে তিনি এলাকার দরিদ্র ও অসহায়দের একমাত্র ভরসার প্রতীক হয়ে উঠেছেন। সাধারণ ভোটাররা আগামীতে পঞ্চগড় ১ আসন হতে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ার জোর দাবি তুলেছেন। স্থানীয়রা আরো জানান, যেহেতু তিনি নৌকার প্রার্থী তাই সংসদ সদস্য নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নের উন্নয়ন করতে পারবে। এবং সরকারি সকল সুযোগ সুবিধা সুষ্ঠু ভাবে জনগণ ভোগ করতে পারবে।
এ বিষয়ে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আমিরুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই দরিদ্র জনগনের সেবা করার স্বপ্ন দেখতাম। ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে বিভিন্ন লড়াই সংগ্রাম করেছি, এখনো নেতা-কর্মিসহ সাধারণ জনগনের সাথে মাঠেই আছি, এবং আমি মনে করি যে মানুষ মানুষের জন্য, আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। আমার উপার্জিত অর্থের মালিক শুধু আমি একা নই , এখান থেকে এলাকার উন্নয়ন মূলক কাজের বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করি। উপজেলা নির্বাচনের সময় আমার নির্বাচনী ইশতেহার ছিল আমি যদি নির্বাচনে জিততে পারি তাহলে সদর উপজেলার রাজারপাড় ডাঙ্গা এবং সাতমেরা ইউনিয়নের বৌদিনা জত এলাকায় মানুষ চলাচলের জন্য দুটি ব্রিজ করে দেব। আমরা ইতিমধ্যেই উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে আমরা দুটি ব্রিজের কাজ শুরু করেছে ইতিমধ্যেই কাজ শেষের দিকে। শুধু তাই নয়, উপজেলার গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুব্যবস্থা সহ, মজজিদ, মন্দির, মাদ্রাসার, অনেক শিক্ষা প্রতিষ্টানে নিয়মিত সহযোগিতা করেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের বেশ কিছু সমস্যা রয়েছে। আর এই সমস্যাগুলো সমাধান করে সাধারণ মানুষের চাহিদা পূরণ করার জন্যই এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসন হতে সংসদ সদস্য পদে মনস্থির করেছি । আমি বিজয়ী হলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.