
রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি কলেজে একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় কলেজ চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মোহনপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. বানী ইয়ামিন বখিতয়ারের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মফিজ রহমান মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম মঈনুদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও সাংগঠনিক সম্পাদক (২) খোন্দকার শাহিন আকতার শামসুজ্জোহা, উপজেলা জামায়াতের আমির জি. এম. আব্দুল আওয়াল, সেক্রেটারি আব্দুল গোফুর মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান রুবেল।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক আশরাফুল আলম।
অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের পর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন প্রভাষক আজিম উদ্দিন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রূপে সুসজ্জিত করা হয়। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.