মোহনপুরে পুলিশের সার্ভিস ডেক্সের উদ্বোধন ও গৃহহীনকে বাড়ির চাবি হস্তান্তর
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
মোহনপুরে পুলিশের সার্ভিস ডেক্সের উদ্বোধন ও গৃহহীনকে বাড়ির চাবি হস্তান্তর। সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুরে পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের উদ্বোধন এবং গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভার্চয়ালি উদ্বোধন করেন।
আজ রোববার সকালে মোহনপুর থানা চত্ত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় পর্দার মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। মোহনপুর থানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন থানার অফিসার ইনচার্জ তৌহিদুর ইসলাম। শেষে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম গ্রামের গোছা এলাকার বেগমকে গৃহহীন নারীকে পুলিশের পক্ষ থেকে নির্মাণ করা নতুন একটি অত্যাধুনিক পাকাবাড়ির চাবি হস্তান্তর করা হয়।
এছাড়াও সার্ভিস ডেক্সের মাধ্যমে সেবাও দেওয়া হয়েছে। মোহনপুর থানার ওসি তৌাহিদুর ইসলাম জানান, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হিসেবে পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম, অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সাথে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, চেয়ারম্যান হযরত আলী, ওসি তদন্ত তৌহিদুর রহমান প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.