মোহনপুরে পুকুর পাড় পড়েছিল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে পুকুর পাড় পড়েছিল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ! রাজশাহীর মোহনপুরে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টার সময় মোহনপুর উপজেলার সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জেলা পরিষদের নতুন পুকুরের পাড় থেকে বিকৃতি অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন পুকুর পাড় দিয়ে চলাচল করতে গিয়ে দুগ্ধ পায়। ওই মানুষের লাশের দুগন্ধ হতে পারে এমন সন্দেহ জাতীয় জরুরী ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে মোহনপুর থানার পুলিশ জেলা সিআইডি ক্রাইম ফিল্ট ম্যারেজমেন্টের সহযোগিতার ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনাম যুবকের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পাশ থেকে শিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, " উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত করার পাশা পাশি তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.