মোহনপুরে তিন হাজার লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ৫
রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা ঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১ জুন) অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২ জুন) সকালে পাঠানো র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- বেলনা ঝালপুকুর গ্রামের জগেন সরদার (৭০), রনজিৎ সরদার (৪২), মহাশয় মুর্মু (৩৫), বাপ্পি সরদার (২৮) ও রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও দমদমা গ্রামের রফিকুল ইসলাম (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণঘাতী চোলাই মদ তৈরির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৫ লিটার চোলাই মদ এবং মদ সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্র জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। এই মাদক তৈরিতে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের ও অপরিচ্ছন্ন কাঁচামাল।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সম্প্রতি চোলাই মদ সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। একটি অসাধু চক্র অধিক মুনাফার আশায় এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.