মোহনপুরে গভীর রাতে মিরাকেল ওয়াটার পার্কে দুর্ধর্ষ চুরি
মোহনপুর উপজেলা রাজশাহী-নওগাঁ মহাসড়কের মৌগাছি খয়রার মাঝখানে বিলের ভিতর অবস্থিত মিরাকেল ওয়াটার পার্কের রুমের তালা কেটে গভীর রাতে দুর্ধর্ষ চুরি চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড় টার সময় চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়ে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন মিরাকেল ওয়াটার পার্কের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান রাফি।
মিরাকেল ওয়াটার পার্কের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান রাফি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটা থেকে দেড়টার মধ্যে কোনো এক সময় মিরাক্কেল ওয়াটার পার্কের মূল ফটকের ওয়াল টপকে ভেতরে প্রবেশ করার পর চুরি করে। পার্কে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নাইট গার্ড জাহাঙ্গীর আলমকে রুমের ভেতরে ঢুকে মাফলার দিয়ে দুই হাত পেছনে বেধে এবং মশারির অংশ ছিড়ে মুখ বেধে পার্কের ভিতরে থাকা অফিস রুম ও ক্যান্টিন সহ অন্যান্য রুমের তালা কেটে নগদ ৫ হাজার তিনশত টাকা, আইপিএস ফুল সেট, মনিটর, সিসি ক্যামেরা, DVR, জেনারেটর, ফ্রিজ, সিলিন্ডার, হিটার, ওভেন, সাউন্ডবক্স, ব্যাটারিসহ অন্যান্য প্রায় ২৫/৩০ মালামাল ট্রাকে ভর্তি করে চুরি করে নিয়ে যায়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, পার্কের চুরির ঘটনা শুনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী কর্তৃক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.