
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মান্দার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের তথ্য তিনি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।
পোস্টে জানানো হয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ছাত্রী নিবাস নির্মাণে ৪ কোটি টাকা, দেলুয়াবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা, চকউমেদ উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা এবং পানিয়াল আদর্শ কলেজে একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিষ্ঠানটিতে একটি ছাত্রী নিবাস নির্মাণের দাবি জানান। সে সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিষ্ঠানটিতে ছাত্রী নিবাস নির্মাণকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের চেষ্টা করবেন।
অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটল বরাদ্দের মাধ্যমে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মান্দার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.