মান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা- ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহম্মেদ নিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সিদ্দিক হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান, মিজানুর রহমান নান্টু, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রেখে আসছে।”
তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দল মত নির্বিশেষে সবাইকে “ধানের শীষ” প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.