
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে সরকারের কর্মসূচির আওতায় হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল। ট্যাগ অফিসারের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় ইউনিয়নের মোট ২ হাজার ৫৭৩ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়। অনেকেই সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি অহিদুর রহমান, ইউপি সচিব নাজমুল হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আব্দুল জলিল, আব্দুল হাকিম, আব্দুল কাদের, সামাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.