
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ভাতহন্ডা মডার্ন ক্লাব মাঠে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক নেতা–কর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার প্রামানিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ–৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. টিপু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, “উন্নয়নবান্ধব ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে।”
তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজাহার জোয়াদ্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক কালাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী–সমর্থক ও বিপুল সংখ্যক নারী উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.