"মানব সেবায় নিজেকে নিয়জিত করি, সুস্থ সবল সমাজ ও দেশ গড়ি"
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
"মানব সেবায় নিজেকে নিয়জিত করি, সুস্থ সবল সমাজ ও দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বঙ্গবন্ধু বধির প্রতিবন্ধী শিশু সহায়তা ও পরামর্শ সংস্থা কতৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে শাহজাদপুর পৌর সদর ৫নং ওয়ার্ড পাড়কোলা বাজারে মোঃ হাবিবুর রহমান (৪) পিতাঃ আনোয়ার হোসেন, গ্রাম- নলুয়া দক্ষিণ পাড়া শ্রোবন প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীকে চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংস্থাটির প্রতিষ্ঠিতা পরিচালক সার্জেন্ট মোঃ জাহিদুল ইসলাম (অবঃ) চ্যানেল এ নিউজকে জানান, সমাজে অনেক ধরনের প্রতিবন্ধী শিশু জন্ম নেয় যারা দারিদ্র্যের কারণে সু চিকিৎসা অভাবে সুস্থ হয়ে উঠতে পারে না, তাদেরকেই খুঁজে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য এই সংস্থার মাধ্যমে কাজ করে এগিয়া যাও। যেহেতু আমিও ততটা সচ্ছল নয় সমাজের বিত্তবানেরা যদি এগিয়ে আসে তবে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.