মহাদেবপুর খাজুর ইউনিয়ন আ'লীগের সভাপতি বেলাল, সম্পাদক উজ্জল
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুর খাজুর ইউনিয়ন আ'লীগের সভাপতি বেলাল, সম্পাদক উজ্জল। নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলনে সাবেক সাধারণ সম্পাদক খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিনকে সভাপতি ও উজ্জল কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে খাজুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতি ক্রমে তাদের মনোনীত করা হয়।
সকালে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল ও জাভেদ জাহাঙ্গীর সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম এতে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও রাহেনুল হক লুসা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, যুব মহিলা লীগের নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রহমান প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.