মহাদেবপুরে রাইগাঁ ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে সোমবার ৪ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাইগাঁ ইউনিয়ন শাখার উদ্যোগে তরকারি বাজারে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম,সহ সভাপতি মোফাকখারুল ইসলাম মুকুল, আলহাজ্ব আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাইগাঁ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুন্জুর আলম মুন্জু,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাহাদত হোসেন শান্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, বদলগাছি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু আহমেদ ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা হানিফ মন্ডল।
সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাইগাঁ ইউনিয়ন শাখার সদস্য আদম শফিউল্লাহ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.