
নওগাঁর মহাদেবপুরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এ মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেনটিভ পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়ার মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সাহাদত হোসেন শান্ত। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকছেদ হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ তরুণ কুমার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়ার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
মানববন্ধনে ফারিয়ার প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেনটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতা ও অনিরাপদ কর্মপরিবেশের মুখোমুখি হচ্ছেন। তাই পেশাগত মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.