মহাদেবপুরে প্রবিন আ'লীগ নেতা কবি ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে প্রবিন আ'লীগ নেতা কবি ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন। নওগাঁর মহাদেবপুরের কৃতি সন্তান প্রবিন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট কবি ইসমাইল হোসেন মন্ডলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় ডাকবাংলো মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় তিনি হঠাৎ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার (সিএমএইচ) সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ৯টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
তিনি ১৯৫৫ সালের ১ জানুয়ারি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের নীচ লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সে ওই গ্রামের মৃত ইয়াকুব আলী ও জামিরুন বেগমের ছেলে এবং মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সর্ব মঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দীনের ছোট ভাই। তিনি কর্মজীবনে যমুনা সার কারখানায় চাকুরী করতেন। ২০১৫ সালে অবসর গ্রহণের পর মহাদেবপুর লিচু বাগান এলাকায় তাঁর নিজস্ব বাসভবন উত্তর ফাল্গুনী'র দ্বিতীয় তলায় বসবাস করতেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালিখি ও রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেন। তাঁর ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি তাঁর জীবদ্দশায় কবিতা, গান, এবং শিশুদের জন্য অসংখ্য ছড়া লিখেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থর মধ্য চোখের জলে মেঘের ছায়া ও নির্বাচিত কবিতা উল্লেখযোগ্য।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, মেয়েদের জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন গভীর শোক জানান।
এছাড়া তাঁর ঘনিষ্টজন হিসেবে পরিচিত কবি দীনবন্ধু চিশতী, কবি মীর আবদুর রাজ্জাক, সাংবাদিক বরুন মজুমদার, বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন,,সাংবাদিক আমিনুর রহমান খোকন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষিকা কুহিনুর আক্তার বানু কুমু গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.