মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কালুশহর উচ্চ বিদ্যালয় মাঠে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম,সহ সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, মহি উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম হান্নান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতপুর ইউনিয়ন শাখার সভাপতি এরশাদ আলী সরদার।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক সোহেলুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ। সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখায় যুগ্ম আহবায়ক সাইদুর রহমান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.