মসজিদে নামাজের সময় মোটরসাইকেল চুরি, পৌর কাউন্সিলর হাতেনাতে আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
মসজিদে নামাজের সময় মোটরসাইকেল চুরি, পৌর কাউন্সিলর হাতেনাতে আটক। মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে আটক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর সভার কাউন্সিলর কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঐ পৌর কাউন্সিলরের নাম আব্দুর রাজ্জাক (৪৩)। তিনি রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। শনিবার রাতে আব্দুর রাজ্জাককে পীরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল রাতে পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবীর নামাজ পড়ার সময় জনৈক একজন ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আব্দুর রাজ্জাককে আটক করেন মসজিদে তারাবী নামাজ পড়তে আসা মুসুল্লিরা ও স্থানীয় জনতা।
তাকে আটকের পরে তার ব্যবহৃত একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে দেন। এসময় উত্তেজিত জনতার হাতে একজন সাধারণ মানুষ ও আহত হয়েছে এমন খবর পাওয়া গেছে।পরে পীরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন
পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম। অপর দিকে জেলাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।অনেকে বলছে এ রকম একজন অপরাধী কিভাবে বার বার অপরাধ করে হাতেনাতে ধরা পরার পরোও পার পেয়ে যায়।
অনেকে মোটর সাইকেলের মালিক নিজের বাইক নিয়ে বাড়ি থেকেও বের হতেও ভয় পায়, এই মোটর সাইকেল চোর চক্রের ভয়ে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম আমাদের প্রতিনিধিকে কে বলেন, আব্দুর রাজ্জাক আন্তজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরি সহ বিভিন্ন অপরাধে ৪৫টি মামলা রয়েছে। অনেক সময় তাকে গ্রেপ্তার করলেও জামিন পেয়ে তিনি বেরিয়ে এসে আবার ডাকাতি-চুরির সঙ্গে জড়িয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। রবিবার সকালে আদালতে চোর রাজ্জাককে আদালতে প্রেরণ করা হবে। সোমবার তাকে আবারও আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.