
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের উদ্দেশে বলেছেন, ভুল জায়গায় বারবার বিশ্বাস না করে অন্তত একবার দাঁড়িপাল্লা প্রতীককে দেখার সুযোগ দিন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, “ন্যায় ও সততার পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা ভোট দিন। আমরা সারাজীবন ভুল করেছি। যোগ্য প্রার্থীর হাতে ভোট দিতে পারিনি। ভুল জায়গায় বিশ্বাস করে বারবার ভোট দিয়েছি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি।”
[caption id="attachment_36293" align="aligncenter" width="300"]
collected[/caption]
নিজের অঙ্গীকার তুলে ধরে তিনি আরও বলেন, “আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি—লিখে রাখুন। আপনাদের আমার কাছে আসতে হবে না, আমাদের পেছনে ঘুরতেও হবে না। আল্লাহ যদি সুযোগ দেন, এমপি নিজেই ঘুরে ঘুরে দেখবে কোথায় রাস্তা দরকার, কোথায় স্কুল দরকার, কোথায় উন্নয়ন প্রয়োজন। আপনাদের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে। আর যদি তা করতে না পারি, তাহলে আর কোনো দিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না।”
গণসংযোগকালে তিনি ভোটারদের ব্যক্তিগত ও এলাকার বিভিন্ন সমস্যা শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
পথসভা ও উঠান বৈঠকে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব সরকার, পাকা ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী, সেক্রেটারি আব্দুর রহমান, থানা ছাত্রশিবিরের সহ সাহিত্য সম্পাদক নাঈম ইসলাম, পাকা ইউনিয়ন শিবির সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.