বেপরোয়া মোটরসাইকেল রেস কাড়ল কলেজছাত্রের প্রাণ
বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কলেজছাত্র সাকিব (১৯)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকায় রাসেল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব নাটোরের মধ্য হাগুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাকিব ও তার এক বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মহাসড়কে প্রতিযোগিতা করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগলে সাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এতে কারের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, “দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরে সড়ক আইনে মামলা করা হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.