
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে বিয়ের বাদীতে বিষের কৌটা সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন করছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এওয়াজপুর গ্রামে প্রেমিকের বাড়িতে এ ঘটনাটি ঘটছে।
প্রেমিক মোঃ খুসবুল্লাহ (২২) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের মোঃ জুলফিকার আলী ভূট্রেুার ছেলে।
অনশনরত ওই কিশোরী ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌমুহনী এলাকার বাসিন্দা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। এ ঘটনার পর থেকে প্রেমিক খুসবুল্লাহ গাঁ ঢাকা দিয়েছেন বলে একটি বিশ্বস্ত সুত্রে জানা গেছে। পিতা মোঃ জুলফিকার আলী ভুট্টো কোন বক্তব্য দিতে রাজি হননি। এ ঘটনায় ওই এলাকার সাধারন মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন বলেন, ঘটনাটি শুনেছি। মেয়েটি কিশোরী নবম শ্রেনীতে পড়ে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.