বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিক্ষকই জাতির আলোকবর্তিকা’- এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়াম রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
অংশগ্রহণকারীরা শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের মর্যাদা ও অবদানকে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.