বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব ক্রীড়া দিবস-২০২২ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে ওই পরিষদের বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন সরকার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক স্পাদক ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইউনুচ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ক্রীড়া সংস্থার সদস্য নুরুল ইসলাম ঠান্টু, ক্রীড়া সংস্থার সদস্য ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুক্তার, রবিউল আলম রুবন, কোষাধ্যাক্ষ রাশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সম্পাদক শহিদুল মোল্লা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মহসিন আলী, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি এ,এস,এম আল-আফতাব খান সুইট প্রমুখ।
সভায় বাগাতিপাড়ায় খেলাধুলার মান উন্নত করার লক্ষ্যে নানাবিধ বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.