বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে আত্রাই পুলিশ!
নওগাঁ প্রতিনিধি:
বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে আত্রাই পুলিশ! নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ, নারী/শিশু ও মাদক মামলাসহ কয়েকটি মামলায় ৭জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে ও সোমবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় এক মাদক কারবারীর নিকট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বিলগড়িয়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে কামরম্নজ্জামান (২৩)কে দায়েরকৃত ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া কাশবপুর গ্রামের শুকচাঁন আলীর ছেলে ইনতাজ আলী কে নারী/শিশু মামলায় এবং গ্রেপ্তারী পরোয়ানা মূলে একই গ্রামের খোদা বক্সের স্ত্রী রিতা বেগম (৩০)কে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই গ্রেপ্তারী পরোয়ানা মূলে হাটকালু পাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে শাহিন আলম ও সুটকিগাছা গ্রামের কাশেম আলীর ছেলে বেলাল হোসেন এবং সন্যাসবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে ইফতেখার ওরফে বিলাশ (২৫) কে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ইফতেখারের বিরম্নদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.