বিপুল উৎসবের আমেজে নাটরে ঈদের নামাজ আদায়!
নাটোর প্রতিনিধিঃ
দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলীম উম্মার জন্য শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে এবং বিপুল উৎসবের আমেজে নাটোরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটে নাটোর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন আলাইপুর জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান।
প্রচলিত রীতি অনুযায়ী নামাযের পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের মোঃ আবু নাছের ভুঁঞা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান এবং ঈদগাহ কমিটির সদস্য সচিব ও প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম প্রমুখ। সকাল সোয়া ৮টায় একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.