বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন বলে বিএনপির ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজে নিশ্চিত করা হয়েছে।
পোষ্টে বলা হয়েছে, তিনি আজ মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পর ইন্তেকাল করেছেন।
এছাড়াও বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানও এই তথ্য তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
বিএনপি পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.