
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর কাছ থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.