বাঘার শীর্ষ মাদক ব্যবসায়ী হেরোইন ও দেশীয় অস্ত্রসহ আটক!
নিজস্ব প্রতিবেদক:
বাঘার শীর্ষ মাদক ব্যবসায়ী হেরোইন ও দেশীয় অস্ত্রসহ আটক! রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাঘার শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে র্যাবের একটি দল রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকায় এ অভিযান চালায়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আশিক রানা (২৮)। সে আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকার নাসিরুদ্দিনের ছেলে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী আশিক নিজ বাড়িতে অস্ত্র ও হেরোইন বিক্রির জন্য তার বাড়িতে আমদানি করে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ৬শ’ গ্রাম হেরোইন চারটি চাইনিজ কুড়াল উদ্ধার হয়। পরে আটক আশিককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুক্ষে একটি মাদলা দায়ের করা হয়েছে। আশিক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.