বাঘায় রাতের দোয়ারে কড়া নাড়ছে শীত, তোষক সেলাইয়ের ধুম!
সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় রাতের দোয়ারে কড়া নাড়ছে শীত, তোষক সেলাইয়ের ধুম! হেমন্তের ভোর সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু। সূর্যের কিরন না চড়তেই হচ্ছে দুপুর, বিকেলে হালকা হীম বাতাস। রাতের দোয়ারে যেন কড়া নাড়ছে শীত।
আর তা টের পেয়ে রাজশাহীর বাঘা উপজেলায় শুরু হয়েছে লেপ, তোষক ও কাঁথা সেলাইয়ের ধুম। ব্যস্ত হয়ে উঠেছেন লেপ তোষকের কারিগরেরাও। গ্রাম গঞ্চে নিয়ে মধ্যবিত্ত পরিবারের নারীরা পুরোনো কাঁথা মেরামত অথবা নতুন কাঁথা সেলাই করছেন। হাট বাজার ও পথে ঘাটে ফেরি করে শুরু হয়েছে লেপ তোষক বিক্রি।
এলাকার কয়েকজন বলেন, এ বছর মধ্য হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ বিরাজ করছে এবং রাতে শীত বেশি মনে হচ্ছে। চাহিদার জন্য হাট বাজারের দোকানে অতিরিক্ত কারিগর দিয়ে লেপ তোষক তৈরী করছে। অন্য বারের চেয়ে এবার লেপ তোষকের দামও একটু বেশি এবং শ্রমিকের মজুরীও বেশি।
ব্যবসায়ীরা বলেন অন্য সময়ের চেয়ে শীত মৌসুমে বেশি লেপ তোষক বিক্রির অর্ডার পাওয়া যায়। সারা বছরের তুলনায় এ সময় আমাদের কাজও বেশি করতে হয়, যা চোখে পড়ার মত। ল
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.