বাগাতিপাড়ায় পরিক্ষা দিয়ে বাড়িতে আসেনি মাদ্রাসা শিক্ষার্থী "নাফি"!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় পরিক্ষা দিয়ে বাড়িতে আসেনি মাদ্রাসা শিক্ষার্থী "নাফি"! গণিত পরিক্ষা দিতে গিয়ে একদিন অতিবাহিত হলেও বাড়িতে ফিরে আসেনি মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ মশিউর রহমান নাফি (১২)। সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর (ইসলামপুর) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও ইসলামপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (১৮ জুন) উপজেলার শ্রীরামপুর (ইসলামপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নিখোঁজ নাফির মা নুরুন্নাহার বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত সাধারণ ডাইরি করেছেন।
থানায় দায়েরকৃত ডাইরি ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুন) মশিউর রহমান নাফির গণিত পরিক্ষা ছিল। কিন্তু সে তার মায়ের কাছে পরিক্ষা না দেবার ইচ্ছা প্রকাশ করে। এ সময় নাফিকে পরিক্ষা দিতে যেতে হবে মর্মে ২\৪টি চর-থাপ্পর দিয়ে জোর করে সকাল ৯টার দিকে মাদ্রাসায় পাঠিয়ে দেন নুরুন্নাহার। এরপর নির্দিষ্ট সময় পার হয়ে দিন গড়িয়ে রাত হলেও মশিউর বাড়িতে না এলে তার মা সহ আত্মীয়-স্বজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাকে কোথাও না পেয়ে আজ রোববার (১৯ জুন) সকালে স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডাইরি করেন নাফির মা নুরুন্নাহার।
তবে মশিউর এর শিক্ষা প্রতিষ্ঠানে খবর নিতে গেলে মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন, নাফি গতকাল এর গণিত পরিক্ষায় অনুপস্থিত ছিল। এমনকি সে প্রতিষ্ঠানেই আসেনি।
মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা মর্মে একটা সাধারণ ডাইরি পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে গুরুত্ব সহকারে মশিউর রহমান নাফিকে খোঁজার কার্যক্রম চালানো হবে।
নিখোঁজ মোঃ মশিউর রহমান নাফির বর্ননাঃ
উচ্চতা ৪ ফুট, গায়ের রঙ ফর্সা, স্বাস্থ্য স্বাভাবিক, মাথার চুল কালো এবং ছোট করে ছাঁটা, পড়নে ছিল নীল রঙের পাঞ্জাবী ও কালো রঙের টাওজার এবং পায়ে স্পঞ্চের সেণ্ডেল ছিল। সে তার নিজ গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.