বাগাতিপাড়ায় আম পাড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় আম পাড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাজেদ হোসেন (৫২) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জিগরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মাজেদের পাঁকা ইউনিয়নের আস্তিক পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ঘরের টিনের চালার উপর দাঁড়িয়ে গাছের আম পাড়ছিলেন মাজেদ। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেন লাইনের তারে আম পাড়া কাঁচা বাঁশের লগি ঠেকলে বিদ্যুতিক শকে কাঁপতে কাঁপতে ঘরের চালার উপর পড়ে যান সে। তখন লোকজন এসে চাল থেকে নামানোর কিছু সময়ের পরে সেখানেই তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতায়ীত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এব্যপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.