বাগাতিপাড়া পৌর মডেল ভুমি অফিসে নির্ধারিত সময়ে আসেননা কর্তাসহ অন্যান্য স্টাফ, ভোগান্তিতে সেবা গ্রহীতারা
নাটোরের বাগাতিপাড়া পৌর মডেল ভুমি অফিসে কর্তাসহ অন্যান্য স্টাফরা নির্ধারিত সময়ে অফিসে না আসায় প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন সেবা গ্রহীতারা। সেবা গ্রহীতাদের দাবি এসকল হয়রানী থেকে মুক্তি দেয়া হোক এবং ওই সকল কর্তা স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
সোমবার (৩ মার্চ) বেলা ১০ টার দিকে সরেজমিনে ওই অফিসে গিয়ে দেখা যায়, অফিসের সামনে অনেক ভিড়। অনেকইে অফিসের সামনের রাস্তায় দাড়িয়ে আছেন। বাহিরে কেন দাড়িয়ে আছেন এমন প্রশ্ন করা হলে তারা ক্ষিপ্ত হয়ে জানান এটা কোন অফিস! এখন বেলা ১০ টা পার হয়ে গেছে এখনো অফিসের কোন স্টাফ আসেননি। আমরা আর কতক্ষণ দাড়িয়ে থাকবো।
অফিসের দিকে নজর দিলে দেখা যায় অফিসের সামনের কেচি গেট সমান্য খোলা। আর অফিসের দরজা বন্ধ। হঠাৎ করেই একজন মহিলা এসে বলেন কি হইছে আমি অফিস খুলছি। তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার নাম স্বর্ণা। তিনি ওই অফিসের ঝাড়ুদার। তিনিই অফিস খুলে ঝাড়ু দিয়ে কেউ অফিসে না আসায় বসে আছেন।
এসময় সেবা গ্রহীতা আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি জানান, তিনি সকাল ৯ টা থেকে অফিসের সামনে দাড়িয়ে আছেন। এখন বেলা ১০.১৫ বাজলেও সেবা প্রদানকারী কেউ আসেননি। তিনি আরো জানান, এর আগেও এসে তিনি একই অবস্থায় পড়েছেন। সরকারি চাকুরি করে সরকারি নিয়ম মানবে না এটা কোন ভাবেই কম্য নয়।
অরেক সেবা গ্রহীতা তুষার আহম্মেদ জানান, আমি ৪৫ মিনিট যাবৎ এখানে বসে আছি, অফিসে কেউ নাই। এভাবে যদি কোন অফিস চলতে থাকে তাহলে আমরা কোথায় যাবো। আপনারা দেখেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এসকল হয়রানির কোন মানেই হয় না।
এই বিষয়টি দেখবেন বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভুমি সুরাইয়া মমতাজ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.