বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক!
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র্যাম ও প্রসেসর চুরি হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। রাতে দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।
পরবর্তীতে ২৫ অক্টোবর শনিবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান, অফিসের সার্ভেয়ার রুম, সার্টিফিকেট সহকারী ও সার্টিফিকেট পেশকারের রুমের জানালার কাঁচ ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে ভারপ্রাপ্ত নাজির অফিসে গিয়ে দেখেন, তিনটি কক্ষের কম্পিউটার থেকে হার্ডডিস্ক, র্যাম ও প্রসেসর খুলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী বলেন,
“ঘটনার পর প্রাথমিকভাবে ওই অফিসের নৈশ প্রহরী জীবন আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অফিসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.