
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় ২১তম শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, কাদিরাবাদ সেনানিবাসের ইসিএসএমই-এর ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ রুবেল বাসার, প্রক্টর ও সদস্য সচিব সিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:)।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.