
নাটোরের বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ আনোয়ার (৪৪) ও নাসির উদ্দিন (৩৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর একটি আভিযানিক দল।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের এসকেন মণ্ডলের ছেলে এবং নাসির উদ্দিন বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার মৃত জাফর মোল্লার ছেলে।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দুই ব্যক্তি মালঞ্চি বাজার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাজারের একটি দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনোয়ার ও নাসির উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি কালো রঙের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাবের দায়ের করা অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.