প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৪:০৪ পি.এম
বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা’ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ’ভিযুক্ত গ্রেপ্তার

বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা'ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ'ভিযুক্ত গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ গাঁওপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে।
এরআগে ঘটনার পরদিন বুধবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার মেয়েকে বাড়িতে একা রেখে তার অসুস্থ বাবাকে নিয়ে তার মা রাজশাহীতে চিকিৎসার জন্য যায়। সেদিন রাতে তারা রাজশাহীতেই অবস্থান করে। পরদিন বুধবার সকালে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত হাসান আলী ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রীর মা ঘটনা জানতে পেরে বাড়িতে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর বাজার থেকে অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করে।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেক্রান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারআলীকে শুক্রাবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.