বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাদের মতবিনিময়
নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ। রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাগাতিপাড়া সরকারি কলেজ, বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ ও জামনগর ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আয়োজনে 'শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ' এই প্রতিপাদ্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নিজাম উদ্দিন।
[caption id="attachment_24983" align="aligncenter" width="300"]
collected[/caption]
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর থেকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা আমরা সবাইকে জানাতে এসেছি। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে। তিনি বিএনপির ৩১ দফার প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র সংস্কার করে বিএনপি কেমন রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায় সে বিষয়ে শিক্ষার্থীদের অবগত করেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্রের প্রতিটি অর্গান পুনর্গঠন বিষয়ে ছাত্রদল ও বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান কেন্দ্রীয় ছাত্রদল নেতা নিজাম উদ্দিন।
এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির, সদস্য মোঃ দানিয়াল হোসাইন মানিক, বাগাতিপাড়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব শাহারিয়ার মাহামুদ স্বাধীন, বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, যুগ্ম আহবায়ক মুরশেদ রহমান, বাগাতিপাড়া সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক নাঈম ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান প্রমূখ।
[caption id="attachment_24984" align="aligncenter" width="300"]
collected[/caption]
মতবিনিময় সভা শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং ওই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠা গুলোতে বৃক্ষ রোপন করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.