বাগাতিপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে বড়াল নদ থেকে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তররের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানটি পরিচালনা করেন।
বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। এমন সংবাদে শুক্রবার ভোর ছয়টা থেকে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, বড়াল নদে পানি আসার সাথে সাথে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে। যা দেশের মৎস্যসম্পদের জন্য হুমকি। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.