
নাটোরের বাগাতিপাড়ায় মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্বপাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি মালঞ্চি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_38632" align="aligncenter" width="300"]
collected[/caption]
উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওয়াহিদুজ্জামান নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইনসার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ওয়াহিদুজ্জামান নাদিম বলেন, মহান মে দিবসের তাৎপর্য উপলব্ধি করে সকল শ্রমিক-কর্মচারীকে এক হয়ে ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি দেশের উন্নয়ন ও গঠনে ভূমিকা রাখতে হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.