বাগাতিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান- ২ জনের জেল-জরিমানা, মাদক ধ্বংস
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুইজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা গাঁজা ধ্বংস করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সদর ইউনিয়নের হরিরামপুর গ্রামের হান্নানের স্ত্রী রজিনাকে ৫০০ গ্রাম গাঁজাসহ এবং দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলি পাবনাপাড়া গ্রামের শফিকুলের ছেলে মো. রাকিবুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. রাকিবুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং একই আইনের ৩৬(১) ও ২১ ধারায় রজিনাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করে।
অভিযান শেষে উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, “উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ যদি মাদক সংক্রান্ত কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে প্রশাসনকে জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.