প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৬, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২২, ১০:৫৯ এ.এম
বাগাতিপাড়ায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু!

বাগাতিপাড়ায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাদেকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার ইউএিনও পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাদেকুল বাগাতিপাড়া পৌর এলাকার দক্ষিণ মুরাদপুর মহল্লার সিদ্দিকের ছেলে।
পুলিশ ও ফায়ার স্টেশন অফিস সুত্রে জানা যায়, প্রতিবছরের মত এবারও মুরাদপুর গ্রামের ৮ যুবক বড়াল নদীতে জাল ফেলে মাছ ধরতে উপজেলার ইউএনও পার্ক এলাকায় আসে। বেলা ১১টার দিকে তারা জাল ফেলে মাছ ধরতে গিয়ে সাদেকুল ইসলাম পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দমকল কর্মীদের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে সাদেকুল কে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক ডাক্তারি পরিক্ষা নীরিক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
নিহত সাদেকুল একজন অনিয়মিত আনসার সদস্য ছিলেন বলে জানিয়েছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম। সাদেকুলের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.