
নাটোরের বাগাতিপাড়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহারকারী এক চিকিৎসককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ‘সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া।
আটক চিকিৎসকের নাম এম এ আলীম সজল। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার বাসিন্দা এবং মৃত নবাব আলীর ছেলে। অভিযানকালে তিনি নিজের ব্যবহৃত উচ্চতর ডিগ্রির বৈধতা প্রমাণে কোনো গ্রহণযোগ্য সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। বিষয়টি এনএসআইয়ের নজরে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের আলোকে জনস্বার্থ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.