বাগাতিপাড়ায় ভাষার মাসে সাব-রেজিস্টি অফিসে রাতে উড়ে জাতীয় পতাকা!
সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে। ভাষার মাসে এভাবে জাতীয় পতাকার অবমাননায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) রাত্রি ১০টায় দিকে উপজেলা পরিষদ চত্বের প্রধান সড়ক সংলগ্ন সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের সামনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই পরিষদের প্রধান সড়ক দিয়ে চলাচলের সময় ভবনটির ভিতরে লাইট জ্বলছিল এবং ভবনের দরজা জানালা বন্ধ ছিলো বলে জানান, কিন্তু ওই ভবনের সামনে জাতীয় পতাকা উড়তে দেখে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ন আহবায়ক মোনায়েম ইসলাম রুমি জানান, ঘটনার সময় আনুমানিক রাত প্রায় সাড়ে ৯ টার দিকে তারা বেশ কয়েক জন উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন এটাই বাস্তব উদাহরণ যে সরকারী কর্মকর্তারা এ ভাবে গা এড়া দিয়ে দায়িত্বে অবহেলা করেই বলে এ ঘটনা ঘটেছে। আজ তাদের কারণেই যে কাজ গুলো হওয়ার কথা কিন্তু হচ্ছে না। আর এর দায়িত্ব সরকারের উপর এসে পড়বে। মানুষ সমালচনা করার সুযোগ পাবে। উপস্থিত তাদের মধ্যে থেকে একজন উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসারকে ওই সময় ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকতা নাইম উদ্দিন জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওইদিন পাশের লালপুর উপজেলায় ছিলেন। আর পতাকা উত্তোল ও নামোনোর দায়িত্বি যিনি ছিলেন তিনি দ্বিতীয় হাফে ছুটি নিয়ে ছিলেন। তাই এটি মিসটেক হয়ে গেছে কোনো কারণে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুৃম প্রভা বলেন, বিষয়টি তার জানা ছিল না। এরপরে জাতীয় পতাকা এরকম অবমাননা যেন না হয়, সে বিষয়ে সকল দপ্তরকে সচেতন হওয়ার জন্য বলবেন বলে তিনি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.