বাগাতিপাড়ায় বৈ ষ ম্য বি-রো-ধী ছাত্র আন্দোলন
নাটোরের বাগাতিপাড়ায় কোটাপদ্ধতি সংস্কারের দাবির সমর্থনে ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং স্যাপার কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ক্যান্টনমেন্টের সামনের দয়ারামপুর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
[caption id="attachment_22310" align="aligncenter" width="300"]
collected[/caption]
সেখান থেকে ধুপইল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) প্রধান গেট হয়ে পুনরায় স্যাপার কলেজ গেটের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে কয়েক দফা সড়ক অবরোধ করে। এসময় যানবাহন চলাচল ও পথচারীরা দূর্ভোগে পড়েন।
[caption id="attachment_22309" align="aligncenter" width="300"]
collected[/caption]
মিছিলে ‘আমি কে-তুমি কে? রাজাকার-রাজাকার’, ‘কোটা না মেধা-মেধা মেধা’সহ বিভিন্ন শ্লোগান দেন এবং একটি পথ নাটিকা করে শিক্ষার্থীরা। সন্ধ্যার কিছু সময় আগে তাদের এই বিক্ষোভ কর্মসূচী চলে। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থী নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এঘটনার বিচার দাবি করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে সারা দেশের সাথে সমন্বয় করে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.